মালদা

মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে কালিয়াচক হাই স্কুল মাঠে হয়ে গেল সমন্বয় কাপ ২০১৭ ফুটবল প্রতিযোগিতা

মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং কালিয়াচক থানার সহযোগিতায় শনিবার আয়োজন করা হল সমন্বয় কাপ ২০১৭  ফুটবল প্রতিযোগিতার। আজ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সাংবাদিক একাদশ এবং প্রশাসন একাদশ। এই খেলাটি এদিন আয়োজন করা হয় কালিয়াচক হাই স্কুল মাঠে ।  এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য । খেলা চলাকালীন পুলিশ কর্মী ও সাংবাদিক  খেলুয়ারদের উভয় পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর জয়ী হয় প্রশাসন একাদশ ।